© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: ধূমপান ছেড়ে ঘরে যা করছেন আফরান নিশো

শেয়ার করুন:
করোনা: ধূমপান ছেড়ে ঘরে যা করছেন আফরান নিশো

আফরান নিশো

entertainment-reporter
০৪:০৭ পিএম | ২২ এপ্রিল, ২০২০

ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে ধূমপান ত্যাগ করেছেন এ অভিনেতা।

এছাড়া দেশের এই করোনা পরিস্থিতিতে ঘর থেকেও বের হচ্ছেন না আফরান নিশো। শুধু নামাজ ও ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন তিনি।

সম্প্রতি এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আফরান নিশো। সেখানে এ তারকা লিখেছেন, কতজন মানুষ জীবিত আছেন? বলবেন কি? আওয়াজ দিয়েন। আওয়াজটা বড় হলে কলিজায় শান্তি পাবো হয়তো। মৃত্যুর কেলেঙ্কারিতে একটু দম নেয়া, আর কি!

স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা আরও লেখেন, সবাই নাকি আজকাল মৃত্যুর সংখ্যাটাই খোঁজে, তাই?

জানা গেছে, বর্তমানে ঘরবন্দি নিশো নিজের পরিবারকে বেশি সময় দিচ্ছেন। নিজেকে পরিবর্তনও করছেন তিনি। দীর্ঘদিনের ধূমপান করার অভ্যাসও ছেড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে নিশো বাংলাদেশ টাইমসকে বলেন, আমি অনেকবার সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম। এই সময়টায় এসে সেটা পেরেছি। এক মাসের বেশি সময় ধরে একটা সিগারেটও ধরিনি। এই অভ্যাসটা সম্পূর্ণ ত্যাগ করেছি। এখন নামাজ, ইবাদতে আমার সময় কাটছে। সবাই এই পরিস্থিতি কাটিয়ে উঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। নিজেই ভালো থাকুন অপরকে ভালো রাখুন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন