© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ২৬ বছর বয়সেই সংসদে হান্নান মাসউদ!

শেয়ার করুন:
মাত্র ২৬ বছর বয়সেই সংসদে হান্নান মাসউদ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ, যিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

নির্বাচনী হলফনামা অনুযায়ী ২০০০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা হান্নান মাসউদের বর্তমান বয়স মাত্র ২৬ বছর ১ মাস। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির এই নেতা এবারই প্রথমবারের মতো শাপলা কলি প্রতীক নিয়ে ১১-দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা যায়, তিনি ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন।

অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। রাজনীতির মাঠে নবীন হলেও ভোটের লড়াইয়ে অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জাতীয় সংসদে নিজের স্থান করে নিলেন এই তরুণ রাজনীতিবিদ।

আইকে/টিএ

মন্তব্য করুন