© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিয়ার সহিংসতা বন্ধে সরাসরি তারেক রহমানের কাছে যাবেন হান্নান মাসউদ

শেয়ার করুন:
হাতিয়ার সহিংসতা বন্ধে সরাসরি তারেক রহমানের কাছে যাবেন হান্নান মাসউদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চলমান সহিংসতা বন্ধে প্রশাসনের বদলে সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর কাছে যাওয়ার কথা জানিয়েছেন শাপলা কলি প্রতীকের বিজয়ী প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর সংঘটিত সহিংসতায় আহত কর্মী-সমর্থকদের দেখতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন হান্নান মাসউদ।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে ও পরে সংঘর্ষ ও সহিংসতায় হাতিয়ায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

হান্নান মাসউদ বলেন, যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, তাই হাতিয়ার এ সহিংসতা বন্ধে পুলিশের কাছে না গিয়ে সরাসরি তারেক রহমানের কাছে যাব।

এ সময় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে যাওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠকের পর দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন