© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই লক্ষ্য: টুকু

শেয়ার করুন:
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই লক্ষ্য: টুকু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যে কাজগুলোর প্রতিশ্রুতি দিয়েছে, সেই কাজগুলো বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শহরের কেন্দ্রীয় জামে মসজিদের বাদ জুম্মা বিজয়ের জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

টুকু বলেছেন, বিজয়ে আনন্দ উল্লাস করার কিছুই নেই। এ বিজয় দেশের মানুষ আমাদেরকে দিয়েছেন-তাদের কাজ করার জন্য।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন তিনি কী কী কাজ করবেন। সেই কাজের কথাগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন। এ কারণে দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি জয়লাভ করেছে। সুতরাং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জ শহরকে বাসযোগ্য করতে হলে অনেক কাজ করতে হবে। অনেক কঠোর সিদ্ধান্ত হবে। বিশেষ করে চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে ডিসিপ্লিনের আওতায় আনতে। বিশেষ করে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কাটাখালিকে দৃষ্টিনন্দন খাল হিসেবে তৈরি করতে হবে। তবে এ সব কাজ আমার একার পক্ষে সম্ভব হবে না। এ জন্য শহরের সকলের সহযোগিতা লাগবে। আমি পরিকল্পনা দিবো। আর সেগুলোকে সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআই/এসএন

মন্তব্য করুন