© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানুষ পরিকল্পনা করে, ঈশ্বর নিষ্পত্তি করেন: তারিন

শেয়ার করুন:
মানুষ পরিকল্পনা করে, ঈশ্বর নিষ্পত্তি করেন: তারিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
তুমুল উত্তেজনার মধ্যে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি। অন্যদিকে এবারের নির্বাচনে ৭১টি আসন লাভ করেছে জামায়াত। যা নিয়ে ফেসবুকে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী তারিন জাহান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তারিন। সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে লেখেন, আল্লাহর লীলা খেলা বোঝা বড় ভার! জামায়াতের কপালে সিট ৭১টা। একটা কমও না, বেশিও না।



তারিন আরও লেখেন, একেই বলে Man proposes God disposes. যার বাংলা অর্থ মানুষ পরিকল্পনা করে, ঈশ্বর নিষ্পত্তি করেন।

মন্তব্যের ঘরে নেটিজেনরা জামায়াতকে ‘একাত্তরের রাজাকার’ বলে অভিহিত করেন। যদিও এ স্ট্যাটাসের মন্তব্যের ঘর লিমিটেড করে রেখেছেন অভিনেত্রী।

১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর শিশু শিল্পী হিসেবে শোবিজ দুনিয়ায় পা রাখেন তারিন। ক্যারিয়ারে নাটক, সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং ও নৃত্যানুষ্ঠানেও নিয়মিত কাজ করেছেন।

অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন এ অভিনেত্রী।

এমআর/এসএন  

মন্তব্য করুন