© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

শেয়ার করুন:
ভোট শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লার যানবাহন ছাড়তে শুরু করেছে। দুইদিন গাড়ি চলাচল বন্ধ থাকার পরে শুক্রবার দুপুর তিনটা থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হয়।

সরেজমিনে বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। ভোটাধিকার প্রয়োগ করে সকলেই ছুটছে কর্মস্থলের উদ্দেশ্যে।

যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। তবে যাত্রী নিরাপত্তা ও ভাড়া নিয়ন্ত্রণে নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত নিজ এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশ করা যাবে না।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে শুক্রবার দুপুর থেকে বাস টার্মিনালে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ।

কেবল দূরপাল্লার গাড়িগুলো নয়, বাড়তি ভাড়া নিচ্ছে আভ্যন্তরীণ রুটের পরিবহন ও গণপরিবহনগুলো। কারণ, যারা ঢাকায় যাবেন তাদের প্রত্যেককেই বাস টার্মিনালে এসে বাস ধরতে হবে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। এক লাফে ভাড়া দ্বিগুণ করা হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন