© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউড সিনেমায় রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

শেয়ার করুন:
হলিউড সিনেমায় রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জল্পনাকে সত্যি করে অবশেষে হলিউডে পা রাখছেন বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার। নতুন হলিউড সিনেমা ‘দ্য বিটলস’-এ দেখা যাবে বলিউডের এ তারকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হলিউড সিনেমা ‘দ্য বিটলস’-এ একসঙ্গে  ৪টি গল্প তুলে ধরা হবে। স্যাম মেন্ডেসের পরিচালনায় ৪ গায়কের জীবনীভিত্তিক এ সিনেমায় প্রয়াত ভারতীয় সেতারবাদক রবিশঙ্করের চরিত্রে ধরা দেবেন ফারহান আখতার।
 
ষাট দশকের জনপ্রিয় ব্যান্ডদল ‘দ্য বিটলস’। আন্তর্জাতিক এ ব্যান্ডদল গড়ে ওঠে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টারের মতো জনপ্রিয় গায়কের হাত ধরে।

রকব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের ব্যক্তি জীবনে বন্ধু ছিলেন ভারতের রবিশঙ্কর। সিনেমার পর্দায় সে বন্ধুত্বের মুহূর্তই তুলে ধরা হবে।
 
সিনেমায় জন লেননের চরিত্রে হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন এবং রিঙ্গো স্টারের চরিত্রে ব্যারি কেওগান অভিনয় করছেন।
 
এছাড়া শক্তিশালী সহ-অভিনেতা হিসেবে লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করবেন সাওয়ার্স রোনান, ব্রায়ান এপস্টাইনের চরিত্রে অভিনয় করবেন জেমস নর্টন এবং ইয়োকো ওনোর চরিত্রে অভিনয় করবেন আনা সাওয়াই।
  
অন্যান্য অভিনেতাদের মধ্যে প্যাটি বয়েডের চরিত্রে আইমি লু উড, মৌরিন স্টারকির চরিত্রে মিয়া ম্যাককেনা-ব্রুস এবং প্রযোজক জর্জ মার্টিনের চরিত্রে হ্যারি লয়েডকে দেখা যাবে।
 
সবকিছু পরিকল্পনা মতো এগোলে ২০২৮-এর এপ্রিলে সিনেমাটি মুক্তি পেতে পারে।

এমআই/এসএন

মন্তব্য করুন