© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কত ভোটের ব্যবধানে পরাজিত মামুনুল হক?

শেয়ার করুন:
কত ভোটের ব্যবধানে পরাজিত মামুনুল হক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক।

তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজের কাছে ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে হেরে যান।

নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ববি হাজ্জাজ পেয়েছেন মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট।

ভোট গণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার সঙ্গে সঙ্গে ব্যবধান কখনো কমেছে, কখনো বেড়েছে। শেষ পর্যন্ত ২ হাজার ৩২০ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

ঢাকা-১৩ আসনে এবারের নির্বাচন ছিল বহুল আলোচিত। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। 

আইকে/টিএ

মন্তব্য করুন