© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট পুনর্গণনার আবেদন করবেন মিয়া গোলাম পরওয়ার

শেয়ার করুন:
ভোট পুনর্গণনার আবেদন করবেন মিয়া গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ভোটের ফলাফলের কিছু অসংগতি রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এজন্য ভোট তিনি পুনর্গণনার আবেদন করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ খুলনা শিরোমনি এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চেক করে পুনর্গণনার আবেদন করার চিন্তা করছি। ৬ হাজার ভোট কেন বাতিল করা হলো সেটা আইন অনুযায়ী পুন:আবেদনের চিন্তা করছি।’ গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে ১৫০ কেন্দ্রে দায়িত্ব থাকা আমাদের অনেকেই বলছেন- কিছু অসংগতি রয়েছে। ৬ হাজার ভোট বাতিল করা হয়েছে, এটা যৌক্তিক কারণে হয়েছে কিনা, আইনের বিধান অনুযায়ী চেক করার আবেদনের চিন্তা করছি। ’

তিনি বলেন, ‘আমার আসনে শুধু বিএনপি নয়, যাদের বিরুদ্ধে জুলাই হয়েছে সেই শক্তিরও একটি গোপন আতাত ছিল। আরও কিছু চক্র মিলে বড় শক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে। তারপরও দেড় লক্ষ মানুষ ভোট দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমি কোন অন্যায় করিনি, মানুষের ওপর জুলুম করিনি, কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করিনি, নৈতিকতার দিক থেকে তারা আমাদের কাছে পরাজয় বরণ করেছে। সেই দিক থেকে আমি বিজয়ী, এমপি হওয়া না হওয়ার সঙ্গে মানুষের সেবা করার কোন সম্পর্ক নেই, সেবা আমার আদর্শ, এটা করে যাব।’

আইকে/টিএ

মন্তব্য করুন