© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আসিফ মাহমুদের

শেয়ার করুন:
সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আসিফ মাহমুদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ভেরিফায়েড পেজে তিনি এ অভিযোগ তোলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর ও পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন, তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।’

এমআই/টিএ

মন্তব্য করুন