দেশের মানুষের রুচিবোধ এবং বিচক্ষণতায় মুগ্ধ: তানজিকা আমিন
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতভর ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে স্পষ্ট হয়ে ওঠেছে আগামী দিনের রাষ্ট্রীয় নেতৃত্ব দিতে যাচ্ছে দলটি। নির্বাচনের এই ফল প্রকাশের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা শুরু হয়ছে। তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় ভিন্নরকম সরবতা।
বিশেষ করে শোবিজ অঙ্গনের তারকারা নিজ নিজ ফেসবুক ওয়ালে শুভেচ্ছা ও প্রতিক্রিয়া জানাতে থাকেন। দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও মতামতের প্রতিফলন হিসেবেই দেখছেন অনেক তারকা।

এরই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন নিজের ফেসবুক পোস্টে দেশের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, দেশের মানুষের রুচিবোধ এবং বিচক্ষণতা দেখে মুগ্ধ। এইরকম মুক্তমনা বাংলাদেশের নাগরিকদের সালাম। কৃতজ্ঞতা। বাংলাদেশ ভালো থাকুক।
তানজিকা আমিনের এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। তার পোস্টে একজন মন্তব্য করেন- “শুভ কামনা বাংলাদেশ”। এর উত্তরে অভিনেত্রী বাংলাদেশেরর জাতীয় পতাকার ইমোজি দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন, যা নেটিজেনদের নজর কাড়ে।
শোবিজ অঙ্গনের অনেকেই মনে করছেন, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক নানা ইস্যুতে খোলামেলা মত প্রকাশের জন্য তানজিকা আমিন বরাবরই আলোচিত।
এমআই/এসএন