নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় সভা
ছবি: সংগৃহীত
০৭:০৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ, বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, ফলাফল প্রক্রিয়ায় ত্রুটি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও নির্বাচন পরবর্তী সারাদেশে নেতাকর্মীদের হামলা নিয়ে আলোচনা হবে।
আইকে/টিএ