© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুমিন আপার সাহস ও লড়াই আমার জন্য অনুপ্রেরণা : মাহমুদা মিতু

শেয়ার করুন:
রুমিন আপার সাহস ও লড়াই আমার জন্য অনুপ্রেরণা : মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

রুমিন ফারহানার বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু।
 
আজ শুক্রবার ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‌‌‘একা একা বীরের মতো জিতে আসায় রুমিন আপাকে অভিনন্দন। আপার এই সাহস এবং লড়াই আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ 

এমআই/টিএ

মন্তব্য করুন