করোনায় মজুদকৃত খাবার শেষ, ‘সংবাদে’ চটেছেন শাবনূর
চিত্রনায়িকা শাবনূর
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় গৃহবন্দী জীবনযাপন করছেন তিনি। করোনার কারণে ঘর থেকে বের হচ্ছেন না এ নায়িকা।
এদিকে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ঘরবন্দি থাকার ফলে শাবনূরের বাসার মজুত রাখা খাবার শেষ হয়েছে, এরপর খাবার সংকটে আছেন নায়িকা। খবরটি গণমাধ্যমে আসার সাথে সাথেই বেশ চটেছেন শাবনূর।
অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শাবনূর জানান, ইউটিউবে মানুষ যা ইচ্ছা করছেন, সেটাই এখন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে। আমি বিব্রত, কারণ সংবাদটি করার আগে আমার সাথে যোগাযোগ করা উচিত ছিল। আমাকে না জানিয়ে সংবাদ পরিবেশন করার কোনো মানেই হয় না। যারা এ সংবাদটি করছেন তাদের বোঝা উচিত ছিল যে কি করছি। তথ্য ঠিক আছে কি না? তা যাচাই করা প্রয়োজন ছিল।
শাবনূর বলেন, বর্তমানে অস্ট্রেলিয়াতে মা, ছোটবোন এবং আমার ছেলেসহ সবাই একসঙ্গে আছি। আমরাও একপ্রকার লকডাউনের মধ্যেই আছি। সবাই এক সঙ্গে গল্পগুজব করে দিন কাটাচ্ছি।
আর সময় পেলেই ঘুরেও বেড়াচ্ছি। কয়েকদিন আগেই পরিবারের সকলে মিলেই বাসার কাছেই আপেল বাগান থেকে ঘুরে আসলাম। তাহলে এমন সংবাদ কেন করা হলো, যার কোন ভিত্তি নেই।
এসময় দর্শকদের উদ্দেশে শাবনূর বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জনগণ ও আমার ভক্তদের বলবো, প্রত্যেকেই যেন সরকারি নিয়ম মেনে চলাচল করি।
করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় থাকার পাশাপাশি অতি জরুরি প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হই। দয়া করে আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন। এই ভাইরাসে নিরাপদে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টাইমস/জেকে