© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ: রাশেদ খান

শেয়ার করুন:
আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ: রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান বিপুল ব্যবধানে হেরে গেছেন। গণঅধিকার পরিষদ থেকে এই আসনটিতে প্রার্থী হওয়া রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৬ হাজার ২২৪ ভোট পেয়েছেন।

এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের আবু তালিব, যিনি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ-কে পরাজিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট।

নির্বাচনে পরাজয়ের পর শুক্রবার দুপুরে রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝিনাইদহ-৪ আসনের নাগরিকদের ধন্যবাদ জানান। পোস্টে তিনি লিখেছেন, “আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।”

যদিও নির্বাচনে জয় পাওয়া হয়নি, রাশেদ খান তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সামনের দিনগুলিতে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এসকে/এসএন

মন্তব্য করুন