© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটে ভরাডুবি, রাজশাহী-৬ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

শেয়ার করুন:
ভোটে ভরাডুবি, রাজশাহী-৬ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ৪ প্রার্থীর মধ্যে ২ জনে জামানত হারিয়েছেন। ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মূলত জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

জামানত হারনো দুই প্রার্থী হালেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আবদুস সালাম সুরুজ।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হারাবে। ওই দুই প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে লাঙল প্রতীক ২ হাজার ৯৩০ ভোট ও হাতপাখা প্রতীকে ১ হাজার ৬২৮ ভোট পড়ে। রাজশাহী-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি।

এরমধ্যে বাঘায় ৬১টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন ৬৫ হাজার ৪১০ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ ভোট। চারঘাটে ৫৮টি কেন্দ্রে পেয়েছেন ৮১ হাজার ৯৪৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন ৪৫ হাজার ৮১৫ ভোট।

দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৭ হাজার ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১ হাজার ৪৬০ ভোট।

আইকে/টিএ

মন্তব্য করুন