ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি সন্ত্রাস শুরু করেছে: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর এবার বিএনপির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মারধোরের অভিযোগ তুলেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে এই অভিযোগ করেন তিনি।
ফেসবুকে পোস্টে আখতার হোসেন লিখেছেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধোর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে৷ আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।
এ সময় তিনি ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে বলেও অভিযোগ করেন।
এমআই/এসএন