© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীর ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

শেয়ার করুন:
রাজশাহীর ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ২০ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া টাকা ফেরত পাবেন না। প্রার্থিতার জন্য তাদের ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছিল।

রাজশাহীতে শুধু বিএনপি এবং জামায়াতের জয়ী ও পরাজিত প্রার্থীরাই জামানতের টাকা ফেরত পাবেন। ভোটের ফলাফলে ছয়টি আসনের মধ্যে বিএনপি চারটি ও জামায়াত দুটি আসনে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার ফলাফল ঘোষণা করেন।

এতে দেখা যায়, রাজশাহী-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান ৪০৭, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আব্দুর রহমান ১ হাজার ১০০ ও স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ ৬৬৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান ৭৮৬, নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম ৫৫২, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ৩৮৭ ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ ৮০১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম ১ হাজার ১১৭ ভোট, জাতীয় পার্টির আফজাল হোসেন ২ হাজার ৩৯০, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান ২ হাজার ৩৯০ ও আমজনতার দলের সাঈদ পারভেজ ২৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান ৬৭০ ও জাতীয় পার্টির ফজলুল হক ১ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন। তারাও জামানতের টাকা ফেরত পাবেন না।
রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ৬২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়া তিন স্বতন্ত্র প্রার্থী- রায়হান কাওসার ৪৪২, ইসফা খায়রুল হক শিমুল (বিএনপির বিদ্রোহী) ২ হাজার ৪৯৬ ও রেজাউল করিম (বিএনপির বিদ্রোহী) ৬ হাজার ৪৩২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ ১ হাজার ৬২৮ ও জাতীয় পার্টির ইকবাল হোসেন ২ হাজার ৯৩০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী ছিলেন ৩২ জন। এরমধ্যে বিএনপি-জামায়াতের ১২ জন ছাড়া বাকি ২০ জনই জামানত হারিয়েছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন