© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারা ইতিবাচক রাজনীতি না চাইলে আমাদের করার কিছু নেই: জামায়াত আমির

শেয়ার করুন:
তারা ইতিবাচক রাজনীতি না চাইলে আমাদের করার কিছু নেই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
‘ইনসাফ না পেলে বাধ্য হবো পথ খুঁজে নিতে’ বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘নির্বাচনে হার-জিত থাকবেই। কিন্তু অস্বাভাবিক কিছু হলে প্রশ্নবিদ্ধ হবেই। আজকে সারাদেশে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। বাড়িঘরে হামলা হচ্ছে, এটা ফ্যাসিবাদী কায়দা। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা চাইলেও যদি তারা ইতিবাচক রাজনীতি না চায়, তাহলে আমাদের করার কিছু নেই। এখনই যদি তারা হামলা বন্ধ না করে, আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। এখনই থামেন, এখনই।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। এসময় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই; তবে প্রতিকার পাওয়ার ও নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

তিনি বলেন, জনগণের রায়ে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। অবশ্যই সংখ্যাগরিষ্ঠের এই রায়কে বাস্তবায়ন করতে হবে।’

রেজাল্ট শিট পরিবর্তন ও ঘষামাজার অভিযোগ এনে জামায়াত আমির বলেন, ‘বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বন করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারীর আসনের ব্যাপারে আপনারা সবাই জানেন, এটা আমাকে আর বড় করে বলতে হবে না; সেখানে কী হয়েছে...! সেন্টার দখল করে সেখানে একজন নেতার (প্রার্থীর) আপনজনের নেতৃত্বে যা হয়েছে- তার স্বাক্ষী এই দেশবাসী। আমরা জেনেছি আপনাদের (মিডিয়া) কারণে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের আসনেও অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করে জামায়াত আমির।

এসকে/এসএন

মন্তব্য করুন