নিজ ঘাঁটিতেই পরাস্ত জি এম কাদের
ছবি: সংগৃহীত
১১:২১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুরকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ। তবে এবার সেই রংপুরেই একটি আসনও পায়নি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি। দলের ভরাডুবির পাশাপাশি শীর্ষ নেতা কো-চেয়ারম্যান জি এম কাদের ভোটের লড়াইয়ে টিকতেই পারেননি।
অতীতে পাঁচবারের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জি এম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশনে ও সদর) আসনে তৃতীয় হয়েছেন।
তবে জাতীয় পার্টির ভরাডুবির বিপরীতে রংপুরে জয়জয়কার হয়েছে জামায়াতের। বিএনপির প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে ছয় আসনেই দ্বিতীয় হয়েছেন।
রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন।
এ আসনে জি এম কাদের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে হেরে গেছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৩৮৫। জি এম কাদের ২০২৪ সালে এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলের নেতা হয়েছিলেন।
এবি/টিএ
এবি/টিএ