© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাল পহেলা ফাল্গুন, বসন্তের রঙে রাঙা ভালোবাসার দিন

শেয়ার করুন:
কাল পহেলা ফাল্গুন, বসন্তের রঙে রাঙা ভালোবাসার দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৩ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
শীত প্রায় শেষের দিকে। গাছে গাছে পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতি বলছে, বসন্ত এসে গেছে। গত বারের মতো এবারও বাঙালি বসন্ত উৎযাপন করবে ১৪ ফেব্রুয়ারি। গত বছরেও ভালোবাসা দিবসের দিনেই পালিত হয়েছিল পহেলা ফাল্গুন। 

আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন। দিনটির উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসব হলেও এবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে এই উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ।

শনিবার কাল সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।

নৃত্য, একক ও দলীয় সংগীত, শিশু-কিশোর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী ও আবির বিনিময় পর্বও থাকবে উৎসবে।



এ ছাড়া উৎসবে দলীয় সংগীতে অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, পঞ্চভাস্কর, বুলবুল ললিতকলা একাডেমি, সুরতীর্থ ও কেন্দ্রীয় খেলাঘর আসর। একক ও দলীয় নৃত্য ছাড়াও আবৃত্তি পর্বও থাকবে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ফাল্গুনের প্রথম দিনে বসন্তবরণ উৎসব হিসেবে উদ্‌যাপন করে।

ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতে ২০১৯ সালে বাংলা বর্ষপঞ্জি পরিবর্তন করে সরকার। ২০২০ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুনে বসন্ত উৎসব উদ্‌যাপন করা হচ্ছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন