© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঞ্জুকে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল

শেয়ার করুন:
মঞ্জুকে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে নির্বাচিত হওয়ার পর বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়েছেন।

ফল ঘোষণার শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ধানের শীষের প্রার্থী ভিপি জয়নাল ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন।

এ সময় ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার সহ এবি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী- ফেনী-২ (সদর) আসনে জয়নাল আবেদীন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।


ইউটি/টিএ

মন্তব্য করুন