বিএনপি জোটকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিনন্দন
ছবি: সংগৃহীত
০৭:৪৪ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষ ও সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এতে আশা প্রকাশ করে বলা হয়, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।
আরআই/টিকে