২০% ভোট না দেওয়া মানুষেরও মন জয় করতে চান হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত
০৯:০৬ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-০৪ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমি ৮০% ভোট পেয়ে পাশ করেছি। যেই ২০% মানুষ আমাকে ভোট দেয় নাই তাদের মন জয় করে এই দেবিদ্বারের সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে থাকব ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই, যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না।’
কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনে বিজয়ী পেপার হাতে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে তিনি বলেন, গত ২৪ আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম এখন আর সেটা থাকতে পারব না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হাদী ভাই শহীদ হয়েছে। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গন অধিকার পরিষদের মো. জসীম উদ্দীন পেয়েছেন ৪৯ হাজার ভোট। তিনগুণ বেশি ভোট বেশি পেয়ে জাতীয় সংসদে জুলাই বিপ্লবের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ।
কেএন/টিকে