© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ধরমন্ডল ইউনিয়নে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন কারণে ধরমন্ডল গ্রামের তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে নির্বাচনকে ঘিরে এই দুই গোষ্ঠী দুই প্রার্থীর পক্ষে ছিলেন। শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচনের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি এই দুই গোষ্ঠীর লোকজন বিএনপির প্রার্থী এম এ হান্নান ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের সমর্থক ছিলেন। তবে কী কারণে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এসএস/টিএ

মন্তব্য করুন