বিচ্ছেদের পরে কি অভিনেত্রী সুস্মিতার জীবনে নতুন প্রেমর আগমন?
ছবি: সংগৃহীত
১১:২৩ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসার সপ্তাহের আবহে চারদিকে যখন সম্পর্ক আর অনুভূতির গল্প, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এলেন সুস্মিতা রায়। ব্যক্তিগত জীবনের এক অধ্যায় পেরিয়ে এখন তিনি যেন অন্য এক বাস্তবতায় নিজেকে গুছিয়ে নিচ্ছেন। ঘরোয়া আনন্দ, পারিবারিক ব্যস্ততা আর পেশাগত দায়িত্ব সব মিলিয়ে তাঁর দিনযাপন এখন ভরপুর ছন্দে ভরা।
বাড়িতে এখন উৎসবের আমেজ। অতি শিগগিরই বিয়ের আসরে বসতে চলেছেন তাঁর একমাত্র ভাই। দিদি হিসেবে দায়িত্বের ভার তাই অনেকটাই তাঁর কাঁধে। পরিবারের এই আনন্দঘন মুহূর্তের মাঝেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্য এক গুঞ্জন তবে কি অভিনেত্রীর জীবনেও নতুন ভালোবাসার আগমন ঘটেছে? প্রশ্নটি ঘুরপাক খেলেও উত্তরে মিলছে ভিন্ন সুর।
গত বছরে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু সেই বিচ্ছেদ তাঁকে ভেঙে দেয়নি, বরং আরও বেশি করে কাজের জগতে ডুবিয়ে দিয়েছে। নিজের সংস্থা, সহকর্মী আর কর্মপরিবার এই পরিসরকেই এখন তিনি ভালোবাসার নতুন সংজ্ঞা হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, প্রেম মানেই কেবল একজন মানুষ নয়, দায়িত্ব আর যত্নের মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে।

ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পর থেকেই তাঁর উপলব্ধি বদলেছে। একা নন তিনি, অনেক মানুষের ভরসা এখন তাঁর সঙ্গে জড়িয়ে। তাই দিনরাত পরিশ্রমের মধ্যেই খুঁজে পান তৃপ্তি। ব্যক্তিগত অনুভূতি আর পেশাগত দায়দুটোকেই সমান গুরুত্ব দিয়ে সামলে চলার এই পথেই যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি।
তবে ভালোবাসার প্রতি বিশ্বাস হারাননি অভিনেত্রী। সম্পর্ক ভেঙেছে, কিন্তু বিশ্বাস ভাঙেনি এই দৃঢ় কথাই শোনা যায় তাঁর কণ্ঠে। ভবিষ্যতে যদি নতুন করে প্রেম আসে, তা লুকিয়ে রাখার মানুষ তিনি নন বলেও স্পষ্ট করেছেন। জীবনকে আগলে রাখা, দায়িত্বকে আপন করে নেওয়া আর বিশ্বাসটুকু অটুট রাখা এই ত্রয়ীতেই যেন তাঁর বর্তমানের গল্প লেখা হচ্ছে।
পিআর/টিকে