© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা দিবস উপলক্ষে সৌম্যকে কী বিশেষ উপহার দেবেন মৌবনী?

শেয়ার করুন:
ভালোবাসা দিবস উপলক্ষে সৌম্যকে কী বিশেষ উপহার দেবেন মৌবনী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসার দিনকে ঘিরে টলিপাড়ার নতুন দম্পতি মৌবনী সরকার ও সৌম্য-এর উদযাপন এবার আরও বিশেষ। বিবাহের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে হওয়ায় পরিকল্পনাগুলোও সাজানো হয়েছে ভিন্নভাবে। অন্য বছরের মতো উদযাপন নয়, এবার পরিবারকেন্দ্রিক কিছু মুহূর্তের সঙ্গে জুড়ে দিয়েছেন মনের মানুষের সঙ্গে একান্ত সময়ের আবেশ।

মৌবনী জানিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে শুরু হবে বাবা-মায়ের সঙ্গে দেখা দিয়ে। পরিবারের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরই দু’জনে মিলিত হয়ে পরিকল্পনা করেছেন একটি কনসার্টে যাওয়ার। পরের দিন শিবরাত্রি উপলক্ষেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর আয়োজন রয়েছে। ছোট হলেও হৃদয়ের কাছের উপহারও তাঁরা একে অপরকে দেবেন। মৌবনীর পছন্দের উপহার হবে এমন একটি ডায়েরি, যেখানে সৌম্য তাঁর জন্য মনের কথাগুলো লিখবেন যা মুখে বলা সম্ভব হয়নি।



প্রথম বছরের ভ্যালেন্টাইনস ডে তাই শুধুই পার্টনারের সঙ্গে সময় কাটানো নয়, বরং সম্পর্কের গভীরতা, আন্তরিকতা আর পরিবারের সঙ্গে যুক্ত মুহূর্তগুলোও জুড়ে দিয়েছে বিশেষত্ব। মৌবনী বলেন, ভালোবাসা অর্জন করতে হয়, অন্যের জন্য বাঁচতে হয়। এই দর্শনই তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। শ্বশুরবাড়ি চন্দনগরে উপস্থিত থেকে বাবা-মায়ের সঙ্গে দেখা এবং কলকাতায় পরিবারের সঙ্গে মিলন সব মিলিয়ে এই বছর ভ্যালেন্টাইনস ডে-র উদযাপন হবে হৃদয়স্পর্শী এবং অর্থবহ।

পিআর/টিকে


মন্তব্য করুন