© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তাঁর আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন বিশেষ সহকারী আলী রীয়াজ। ১৮০ দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করার কথাও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তাঁর আগের পেশায় ফিরে যাবেন। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।’ 

গণভোট প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘গণভোটের ফলাফল থেকে স্পষ্ট, দেশের জনগণ আর পুরোনো বন্দবস্তে ফিরতে চায় না। সাধারণ নির্বাচনের চাইতে গণভোটের শতাংশ হার বৃদ্ধির বিষয়টি স্বাভাবিক।’

আলী রীয়াজ আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন আশা করি। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতান্ত্রিক উত্তোরণের পথ অনেক কঠিন, শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।’  

সংস্কারের বিষয়েও কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। ১৮০ দিন সময়ের মধ্য সংসদের উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে বলে জানান তিনি।

এসএস/টিএ

মন্তব্য করুন