© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্যিই কি বিয়ে সেরে ফেললেন হানিয়া-আসিফ?

শেয়ার করুন:
সত্যিই কি বিয়ে সেরে ফেললেন হানিয়া-আসিফ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেম দিবসেই আচমকা এক ভিডিয়ো ঘিরে তোলপাড় পাকিস্তানের বিনোদন দুনিয়া। বিয়ের সাজে নাচতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিফ আজহার কে। মুহূর্তে ভাইরাল সেই ঝলক, আর তাতেই ছড়াল জোর গুঞ্জন  তবে কি লুকিয়েই ‘নিকা’ সেরে ফেললেন দুই তারকা?

ভাইরাল ভিডিয়োয় দু’জনের পরনেই বিয়ের ঐতিহ্যবাহী পোশাক, হাসিমুখে নাচে মেতে উঠতে দেখা যায় তাঁদের। অনুরাগীদের একাংশের দাবি, বিয়েটা হয়তো ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আবার কারও ধারণা আসন্ন রমজানেই সম্পর্কে সিলমোহর পড়তে পারে। পরে শোনা যায়, নায়িকার এ বছরের জন্মদিনের ‘থিম’ ছিল ‘শাদি’, সেই উপলক্ষেই নাকি এমন সাজ। তবে অনেকেই মনে করছেন, পুরনো প্রেম ঘিরে যে নতুন করে জল্পনা শুরু হয়েছে, সেই আগুনে ঘি দিতেই এই থিম বেছে নিয়েছিলেন তাঁরা।



হানিয়া–আসিফের সম্পর্কের শুরু ২০১৮ সালে। তারও আগে একটি ফ্যাশন শোতে একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন দু’জনে, সে সময়ও হানিয়ার পরনে ছিল কনের সাজ, আর মঞ্চেই গান শোনান আসিফ। তাঁদের রসায়ন তখনই নজর কেড়েছিল ভক্তদের। ২০২২ সালে বিচ্ছেদ হলেও পরবর্তী সময়ে ফের যোগাযোগ বাড়ার খবর শোনা যায়। মাঝখানে অন্য সম্পর্কে জড়ালেও সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নাকি পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে শুরু করে।

‘শাদি’ থিমের ভিডিয়ো সামনে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের আবদার দ্রুত ‘নিকা’র সুখবর শোনান প্রিয় জুটি। যদিও এখনও পর্যন্ত এই জল্পনা নিয়ে মুখ খোলেননি কেউই, তবু প্রেম দিবসের দিনে তাঁদের এই উপস্থিতিই নেটদুনিয়ায় রোম্যান্টিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

পিআর/টিকে



মন্তব্য করুন