© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনে নিন এলাচের পুষ্টি উপাদান ও উপকারিতা

শেয়ার করুন:
জেনে নিন এলাচের পুষ্টি উপাদান ও উপকারিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৬ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
এলাচ শুধু সুগন্ধি মসলাই নয়, স্বাস্থ্যের দিক থেকেও এটি একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান। চা, মিষ্টি, পান, ক্ষীর থেকে শুরু করে নানা খাবারে এলাচের ব্যবহার বহুদিনের। কিন্তু অনেকেই জানেন না, খাবারের পর এক বা দুটি এলাচ চিবানো শরীরের জন্য কতটা উপকারী হতে পারে।

এলাচে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা হজম থেকে শুরু করে হৃদযন্ত্র ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।

হজমশক্তি বাড়ায় এলাচ

খাবারের পর এলাচ চিবালে হজম প্রক্রিয়া দ্রুত হয়। এটি গ্যাস, বদহজম, অম্বল, পেট ফাঁপা ও ভারী ভাব কমাতে সাহায্য করে। এলাচের প্রাকৃতিক সুগন্ধ অন্ত্রকে শিথিল করে, ফলে খাবার সহজে হজম হয় এবং পেট হালকা লাগে।

মুখের দুর্গন্ধ দূর করে
এলাচ একটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার।

এটি মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি ক্ষতিকর ব্যাকটেরিয়া কমায়। নিয়মিত এলাচ চিবালে দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো থাকে। এই কারণেই বহু টুথপেস্ট ও চুইংগামে এলাচ ব্যবহার করা হয়।

হৃদযন্ত্র সুস্থ রাখে
এলাচে থাকা পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পাশাপাশি এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ধমনিকে সুস্থ রাখে। নিয়মিত অল্প পরিমাণ এলাচ খেলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে।

শরীর ডিটক্স করতে সাহায্য করে
এলাচ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে। এটি কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং প্রস্রাবের মাধ্যমে বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে। ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

ওজন কমাতে সহায়ক
এলাচ মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যার ফলে শরীর দ্রুত ক্যালরি বার্ন করতে পারে। এটি পেটের ফোলাভাব কমায় এবং অতিরিক্ত খিদে নিয়ন্ত্রণে রাখে। তাই ওজন কমানোর ডায়েটে এলাচ উপকারী বলে মনে করা হয়।

মানসিক চাপ ও ক্লান্তি কমায়

এলাচের সুগন্ধ মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদ কমাতে সাহায্য করে। এলাচ চা বা এলাচ দেওয়া দুধ পান করলে মন শান্ত হয়, ঘুম ভালো আসে এবং মুড উন্নত হয়।

সর্দি-কাশি ও শ্বাসকষ্টে উপকারী

এলাচের উষ্ণ প্রকৃতি সর্দি, কাশি ও গলা ব্যথায় আরাম দেয়। এটি শ্বাসযন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শ্বাস নিতে স্বস্তি দেয়।

সর্বশেষে বলা যায়, খাবারের পর নিয়মিত এক-দুটি এলাচ চিবানো ছোট অভ্যাস হলেও এর উপকারিতা অনেক। হজম ভালো রাখা থেকে শুরু করে হৃদযন্ত্র, মানসিক স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এলাচ কার্যকর ভূমিকা পালন করে।

এমকে/টিকে

মন্তব্য করুন