নারায়নগঞ্জের সব আসনেই জামানত হারিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ভোটে ব্যর্থ হয়েছেন। ফলে জেলার সবকটি আসনেই দলটির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১৮৬ ভোট।
একইভাবে নারায়ণগঞ্জ-২ আসনে মো. হাবিবুল্লাহ পেয়েছেন ৫ হাজার ২৬৫ ভোট।
এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটের ব্যবধান ছিল আকাশছোঁয়া।
নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী গোলাম মসীহ্ তুলনামূলকভাবে কিছুটা বেশি ভোট পেলেও তা ছিল ১৪ হাজার ২২৩, যা জামানত রক্ষার জন্য যথেষ্ট হয়নি।
নারায়ণগঞ্জ-৪ আসনে মো. ইছমাঈল হোসেন কাউছার পেয়েছেন ১৬ হাজার ৭৪৬ ভোট, আর নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন ৭ হাজার ৭০৮ ভোট।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
এমআই/টিএ