© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

শেয়ার করুন:
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন ও জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ চায় উন্নয়নের পরিবর্তন, অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন চায় মানুষ। উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে। আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে।

এসকে/টিএ

মন্তব্য করুন