© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসিফ মাহমুদকে নিয়ে আমিনুল হকের মন্তব্য

শেয়ার করুন:
আসিফ মাহমুদকে নিয়ে আমিনুল হকের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাবার্তায় লাগামহীনতার কারণে দেশের ক্রীড়াঙ্গন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক।

রাজধানী পল্লবীতে আজ এক সংবাদ সম্মেলনে আমিনুল এই অভিযোগ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ১০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন।

আমিনুল আজ আসিফকে নিয়ে বলেছেন, ‘আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ। সে অল্প বয়সেই অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার লাগামহীনতার কারণে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে।’

২০০৩ সালে বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা এই গোলরক্ষকের দাবি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, ‘আসলে আমি আসিফকে নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি।

কারণ, পুরো ইঞ্জিনিয়ারিং ছিল আমাকে টার্গেট করে। সেখানে এনসিপি থেকে শুরু করে জামায়াত এবং সরকারের সরাসরি মদদে ভোট কারচুপির ঘটনা ঘটিয়েছে এবং সেটার অসংখ্য প্রমাণ আমি উপস্থাপন করেছি। আশা করি, জনগণ আমার সঙ্গেই রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি হাইকোর্টের কাছে ন্যায়বিচার চাইব।’

এসকে/টিএ

মন্তব্য করুন