© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুর-১ আসনে নির্বাচিত হয়েই বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী

শেয়ার করুন:
পিরোজপুর-১ আসনে নির্বাচিত হয়েই বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচিত হওয়ার পরপরই তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাসুদ সাঈদী বিএনপি প্রার্থীর বাসায় পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মাসুদ সাঈদী পিরোজপুরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দলীয় বিভাজন ভুলে সকলে মিলে মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার ঊর্ধ্বে থেকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য।

সাক্ষাৎকালে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল চন্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে মাসুদ সাঈদী দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা প্রদান করেন যেন বিএনপিসহ কোনো দলের নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ করা না হয়। নির্দেশনার পর তিনি নিজে বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এমআই/টিএ

মন্তব্য করুন