© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি হয়েছে: জুবায়ের

শেয়ার করুন:
নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি হয়েছে: জুবায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনাসহ শপথ বন্ধের আবেদন করেছে জামায়াত।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীল মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
 
জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান বলেন, নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে। ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা হয়েছে। আমরা রিটার্নিং অফিসারদের জানিয়েছিলাম। অনেক আসনে ফলাফল দিতে বেশি সময় নেয়া হয়েছিল। কিছু জায়গায় পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।
  
এ সময় এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করে বলেন, নির্বাচনোত্তর বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছি। আমাদের সমর্থক, এজেন্ট এমনকি নারীদের ওপর আক্রমণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে।
  
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফলাফল দেয়া হয়েছে।

কিন্তু এরইমধ্যে গেজেটও করা হয়ে গেছে। ৩০ আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় গণনার পাশাপাশি এ আসনগুলোর বিজয়ীদের শপথ না পড়ানোর আবেদন করা হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন