© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা দিবসে সালমান-চিত্রাঙ্গদার মিউজিক ভিডিও প্রকাশ

শেয়ার করুন:
ভালোবাসা দিবসে সালমান-চিত্রাঙ্গদার মিউজিক ভিডিও প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের চিরকুমার তকমা যেন স্থায়ীভাবেই জুড়ে গেছে সালমান খান-এর নামের সঙ্গে। ষাট পেরিয়েও গ্ল্যামার, তারকাখ্যাতি আর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি তাঁর। জীবনে একাধিকবার প্রেম এলেও কোনও সম্পর্কই ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি। ফলে এখনও অবিবাহিতই রয়ে গেছেন বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ ভাইজান।

বিয়ের প্রস্তাব অবশ্য কম আসেনি। তবু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। তবে এবারের ভালোবাসা দিবসে এমন এক চমক দিলেন তিনি, যাতে অনুরাগীদের অনেকেই বলছেন—রোম্যান্সে নাকি টক্কর দিয়ে দিলেন শাহরুখ খান ও আমির খান-কেও।



ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেন সলমন। সেটি সামনে আসতেই প্রশ্ন ওঠে—তবে কি এটাই তাঁর প্রেমের বার্তা? দীর্ঘদিনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুর-কে পাশে না দেখে কৌতূহল আরও বাড়ে।

আসলে ভালোবাসা দিবস উপলক্ষে নিজের আসন্ন সিনেমা ব্যাটেল অফ গালওয়ান-এর নতুন গান প্রকাশ করেছেন তিনি। ‘ম্যায় হুঁ’ শিরোনামের সেই গানের একাধিক দৃশ্যে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে রোম্যান্টিক আবহে ধরা দেন ভাইজান। এক চাদরের আড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত—আর তাতেই ভক্তশিবিরে হইচই পড়ে যায়।

এই সিনেমায় সালমান খানকে দেখা যাবে কর্নেল বিকুমল্লা সন্তোষ চরিত্রে। যুদ্ধক্ষেত্রের কঠোরতা আর ব্যক্তিজীবনের কোমল আবেগ—দুই দিকই গানের দৃশ্যে ফুটে উঠেছে। ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করে সলমন নিজেই অনুরাগীদের ভালোবাসার আবহে ভেসে যাওয়ার আহ্বান জানান।

এর আগেই গত ডিসেম্বরে ছবিটির ঝলক প্রকাশ করে চমক দিয়েছিলেন তিনি। সূচনায় ছিল বিরসা মুণ্ডা-র জয়গান। সঙ্গে বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনি। এরপর সেনাবাহিনীর নেতৃত্বে কর্নেল রূপে সালমানকে দেখা যায় লাদাখ উপত্যকার চীন সীমান্তে অভিযানে নামতে।

লাদাখ সীমান্তের যুদ্ধাবহ পরিবেশ, হাতে গাছের গুঁড়ি নিয়ে শত্রু দমনের দৃশ্য—সব মিলিয়ে দীর্ঘদিন পর অ্যাকশন অবতারে তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা।

অ্যাকশনের পর এবার ভালোবাসা দিবসে রোম্যান্টিক রূপে ধরা দিয়ে ভক্তদের দ্বিগুণ চমক দিলেন সালমান খান।

মন্তব্য করুন