সুনিধির সংসারে ভাঙন সুর, নেপথ্যে কারণ কি হিতেশের বন্ধু?
সুনিধি চৌহান
ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। এবার ভাঙনের সুর বাজছে তার সংসারে। শুনা যাচ্ছে, দ্বিতীয় স্বামী হিতেশ সোনিকের সঙ্গে আট বছরের সংসার ভেঙে যাচ্ছে তার। ইতোমধ্যে আলাদা থাকতেও শুরু করেছেন তারা।
এমনকি বিবাহবিচ্ছেদ চেয়ে কোর্টে মামলাও করেছেন একে অপরের নামে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে।
সুনিধি চৌহান দ্বিতীয় এ বিয়েটি করেন ২০১২ সালে। প্রায় দুই বছর প্রেম করার পর হিতেশের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। এরপর দুজনে মিলে গোয়ায় জমকালো রিসেপশন পার্টিও দিয়েছিলেন।
তবে কিছু দিন আগেও বেশ ভালো চলছিল তাদের সংসার। সুখে আপ্লুত ছিল দুজনেই। ২০১৮ সালে তাদের সংসারে আসে পুত্র সন্তান। কিন্তু অশান্তির শুরু হয় চলতি বছরের মাস দুয়েক আগে থেকে।

ভারতে লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন সুনিধি ও হিতেশ। কিন্তু সেই খবর জনসমক্ষে আনেননি কেউই। এমনকি এ বিষয়ে প্রশ্ন করলে স্বীকারও করতে চাননি সুনিধি ও হিতেশ।
জানা যায়, লকডাউন ঘোষণার আগে সুনিধি তার স্বামী হিতেশ ও অন্য এক বন্ধুর সঙ্গে গোয়াতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরেই তাদের মধ্যে নানা বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরপর থেকে তারা একে অপরকে কোনো ভাবেই মানিয়ে নিতে পারছিলেন না। শেষমেশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজনেই।
অনেকের ধারণা হিতেশের ওই বন্ধুর সাথে সুনিধির কিছু একটা হয়েছে। যা হয়ত নজরে এসেছে স্বামী হিতেশের। তবে এই বিষয়েও তাদের মুখ থেকে কিছুই শোনা যায়নি।
এর আগে ২০০২ সালে ১৮ বছর বয়সে ড্যান্স কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে বিয়ে হয়েছিল সেরা গায়িকা হিসেবে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার জেতা সুনিধি চৌহানের। মাত্র এক বছর টিকেছিল সে সংসার। ২০১৩ সালেই ববির থেকে ডিভোর্স নিয়ে নেন জনপ্রিয় এই সংগীত তারকা। তবে ওই সময় হিতেশের সঙ্গে প্রেম চলছিল সুনিধির।
টাইমস/জেকে