© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে তেলআবিব, চতুর্থ ঢাকা

শেয়ার করুন:
দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে তেলআবিব, চতুর্থ ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েলের তেলআবিব, স্কোর ৯১২। আর এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ২১৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে সেনেগালের ডাকার, স্কোর ২৭৫, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৬৬, পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০২।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরআই/ এসএন

মন্তব্য করুন