© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ঐক্যফ্রন্ট নেতারা

শেয়ার করুন:
সিলেটে ঐক্যফ্রন্ট নেতারা
own-reporter-sylhet
০১:৩৫ পিএম | ১৪ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবিতে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফরকারী দলটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এ সময় দলীয় নেতা-কর্মিরা তাদের স্বাগত জানায়।

সিলেট জেলা বিএনপির সভাপতি কাহের চৌধুরী শামীম জানান, ঐক্যফ্রন্টের নেতারা প্রথমে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন। তারপর ভোটের দিন নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতে ঢাকায় ফিরবেন ।

মির্জা ফখরুল ছাড়াও সফরকারী দলে রয়েছেন, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন