রোহিত-রণবীরের পর এবার হুমকির মুখে হিমানশী খুরানা!
ছবি: সংগৃহীত
১২:১২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের বিতর্কিত কাহিনিতে নতুন অধ্যায় যোগ হলো হিমানশী খুরানা-এর মাধ্যমে। ‘বিগ বস’-খ্যাত এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তাঁকে হুমকির মুখে ফেলা হয়েছে কুখ্যাত জিশান আখতার এবং তাঁর ঘনিষ্ঠ বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে।হিমানশী খুরানা জানিয়েছেন, তাঁকে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে এবং হুমকি-ইমেল ও অডিও বার্তা প্রাপ্ত হয়েছেন।
ঘটনার পরেই মোহালি পুলিশে এফআইআর দায়ের হয়েছে এবং হিমাংশীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে রোহিত শেঠি এবং রণবীর সিং-কেও একই গ্যাং হুমকি জানিয়েছিল। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে।

জিশান আখতার আগে বাবা সিদ্দিকি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত। জেলে থাকার সময় তিনি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। বিষ্ণোই গ্যাংয়ের নির্দেশে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জিশান যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। বিনোদন দুনিয়ায় এই হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ সতর্কতা জোরদার করেছে।
পিআর/এসএন