© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসেন জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জয়ী হয়ে ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১ গড়ার অঙ্গীকার করেন।

ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ এবং জুলাই শহীদদের স্মরণ করে ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ সবকিছু উপেক্ষা করে আপনারা যে আস্থা আমাকে দিয়েছেন, তা আমাকে বিজয়ী করেছে। আপনারা যে সাহস, নিষ্ঠা ও একতা দেখিয়েছেন, তা আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে।

আজকের বিজয় সম্ভব হয়েছে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কারণে। আমাদের মা-বোনেরা বাসায় বাসায় প্রচারণা করেছেন, ছাত্র-যুবরা ভোটকেন্দ্রে পাহারা দিয়েছেন। সকলের একতা এবং নিষ্ঠাই এই জয়কে সম্ভব করেছে।



তিনি আরো বলেন, শিগগিরই আমি ঢাকা-১১-এর প্রতিটি প্রান্তে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করতে আসব। আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত, ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১।

নাহিদ ইসলাম বলেন, আমরা ওসমান হাদীসহ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব। জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান সবই আমাদের অঙ্গীকার। তরুণদের ক্ষমতায়ন এবং জুলাই প্রজন্মের স্বপ্ন ও অধিকার রক্ষাও আমাদের অঙ্গীকার।

এটি আমার জীবনের প্রথম নির্বাচন। প্রচারণার সময় সীমিত ছিল, তাই সবার কাছে পৌঁছাতে পারিনি। তারপরও আপনারা নাহিদ ইসলাম ও শাপলা কলির উপর আস্থা রেখেছেন এবং জয়যুক্ত করেছেন। এই দায়িত্ব, ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালন করব, যুক্ত করেন এনসিপির আহ্বায়ক।

কাজ এখনে শেষ নয় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে প্রতিটি বাঁধা অতিক্রম করে, প্রতিটি ভুল মোকাবেলা করে। আমরা একসাথে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়ব। আপনারা এই যাত্রার অংশ, এবং আপনারাই আমাদের শক্তি।

এসএস/এসএন

মন্তব্য করুন