© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ ভোট হয়েছে: এএনএফআরইএল

শেয়ার করুন:
বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ ভোট হয়েছে: এএনএফআরইএল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল)। একইসঙ্গে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির প্রধান রোহানা এন হেতিয়ারাচ্চি।

এসময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।

তিনি আরও বলেন, সার্বিকভাবে এটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে, ভবিষ্যতে ভোট গণনার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার আহ্বান জানাই।

পাশাপাশি নির্বাচনী প্রচারণার ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশেরও পরামর্শ দেন রোহানা এন হেতিয়ারাচ্চি।


আরআই/এসএন

মন্তব্য করুন