বিএনপির মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না : আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় নিজের থাকার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
আপনি পরবর্তী মন্ত্রিসভায় থাকছেন বলে শোনা যাচ্ছে- এক সাংবাদিক উপদেষ্টাকে এমনটি বললে তিনি জবাব দেন, ‘প্রশ্নই আসে না।’
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেতে যাচ্ছেন বলে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল।
এমকে/টিকে