© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সূর্যের আলো ও আর্দ্রতায় মারা যাবে করোনা: গবেষণা

শেয়ার করুন:
সূর্যের আলো ও আর্দ্রতায় মারা যাবে করোনা: গবেষণা
international-desk
০২:৪১ পিএম | ২৫ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের ক্ষমতা ও প্রকৃতি নিয়ে একের পর এক অভিনব তথ্য দিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দেয়া অনেক তত্ত্বই আবার সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কেউ বলছেন, তীব্র শীতে করোনা দুর্বল হয়ে যাবে, কেউ বলছেন তাপমাত্রা বাড়লে কমে যাবে করোনা। বিজ্ঞানীদের এসব কথা এতোদিন ভুল প্রমাণিত হয়েছে। তারপরও তাদের গবেষণা থেমে থাকেনি। আর তাই এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছে, সূর্যের আলো ও আর্দ্রতায় করোনাভাইরাস দ্রুত মারা যায়।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উইলিয়াম ব্রায়ান হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে গবেষণাপ্রাপ্ত নতুন এই ফলাফল প্রকাশ করেন।

উইলিয়াম ব্রায়ান জানান, সরকারের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, অতিবেগুনি রশ্মি প্যাথোজেনের ওপর প্রভাব ফেলে। কাজেই আশা করা যায়, গ্রীষ্মে করোনার সংক্রমণ কমে আসবে।

ব্রায়ান আরও বলেন, গবেষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, সূর্যের আলো করোনাভাইরাসের ওপর পড়লে তা দ্রুত মারা যায়। কোনো বস্তুর ওপর কিংবা বাতাসে ভাসলেও সূর্যের আলোর সংস্পর্শে করোনাভাইরাস একদমই টিকতে পারে না। এছাড়া আর্দ্রতার ক্ষেত্রেও করোনার একই প্রভাব দেখা যাচ্ছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন