© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

শেয়ার করুন:
শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে ছোটোখাটো ঘটনা ঘটছে। তবে শপথ দ্রুত হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তিনি এ কথা জানান।

এ সময় এ্যানী চৌধুরী বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান এক ব্যক্তিই হতে পারবেন না সেই শর্তের বিষয়ে বিএনপির পদক্ষেপ কি হবে তা শপথের আগেই পরিষ্কার করবে দল।

তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় এবং সকল প্রস্তুতি তদরকি করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়ে এক সমন্বয় সভা‌ অনুষ্ঠিত হয়েছে রোববার।

আইকে/টিএ

মন্তব্য করুন