আমজনতার তারেকের দল ভোট পেয়েছে ০.০১ শতাংশ
ছবি: সংগৃহীত
০৯:৫১ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমানের দল প্রজাপতি প্রতীকে ভোট পেয়েছে মাত্র ০ দশমিক ০১ শতাংশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সংসদ নির্বাচন সামনে রেখে দলটির সদস্যসচিব তারেক রহমান নভেম্বরে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের সামনে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন। অথচ দলটি এক শতাংশও ভোট পায়নি নির্বাচনে।
নির্বাচনে প্রজাপতি প্রতীকে ১৫ জন প্রার্থী মাঠে লড়াই করেছিলেন। কোনো প্রার্থীই কাঙ্ক্ষিত ভোট পায়নি। এমনকি জয়ের ধারে কাছে ছিল না দলের প্রার্থীদের ভোট।
আমজনতার দলের সদস্য সচিব ও ঢাকা-১২ আসনের প্রার্থী মো. তারেক রহমান প্রজাপতি প্রতীকে মাত্র ১ হাজার ৪৪ ভোট পান। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ ২২ হাজার ২৬৮টি বা ৩৭ দশমিক ৪২ শতাংশ। বাতিল হয়েছে দুই হাজার ৪৪৪টি। ফলে বাতিল হওয়া ভোটের সমানও ভোট পাননি তিনি।
এমআই/টিকে