© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ খালি পায়ে হাজির সালমান মুক্তাদির ও দিশা ইসলাম, নেপথ্যে কী?

শেয়ার করুন:
হঠাৎ খালি পায়ে হাজির সালমান মুক্তাদির ও দিশা ইসলাম, নেপথ্যে কী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন ‘ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল’ এ হঠাৎই খালি পায়ে হাজির হয়ে কৌতূহলের ঝড় তুলেছেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। কেন এ অপ্রত্যাশিত উপস্থিতি, এ প্রশ্নেই মুখর দর্শক ও সোশ্যাল মিডিয়া।

এ রহস্য ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সকল নিউজ চ্যানেলে ও ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু প্রশ্ন একটাই- “হঠাৎ খালি পা কেন?” এটা কী নিছক স্টাইল, নাকি কোনো গোপন বার্তা?



সালমান-দিশা কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছেন? সবাই যখন জাঁকজমক আর চাকচিক্যে ব্যস্ত, তখন এই জুটির ‘খালি পায়ের’ সাদামাটা উপস্থিতি যেন এক নীরব সংকেত। জল্পনা-কল্পনা আর কৌতূহল যখন তুঙ্গে, তখন এই জুটির নীরবতা যেন রহস্যের পারদ আরও বাড়িয়ে দিচ্ছে।

এই জনপ্রিয় দম্পতির এমন খালি পায়ের এ রহস্যময় উপস্থিতির প্রশ্নগুলোই ঘুরে ফিরে ফ্যানদের মনে তৈরি করছে হাজারো কৌতূহল! রহস্যের উন্মোচন এখন তবে কেবল সময়ের ব্যাপার!

এসকে/টিএ

মন্তব্য করুন