© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা দিবসকে সামনে রেখে আবারও প্রেক্ষাগৃহে সাইয়ারা!

শেয়ার করুন:
ভালোবাসা দিবসকে সামনে রেখে আবারও প্রেক্ষাগৃহে সাইয়ারা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসা দিবসকে সামনে রেখে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে সিনেমা সাইয়ারা।

মুক্তির এই ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত ভক্তরা, কারণ ছবিটিতে অনীত পাড্ডা ও আহান পান্ডের রসায়ন প্রথম মুক্তির সময়ই দর্শকের হৃদয় ছুঁয়েছিল।

প্রেম, স্মৃতি আর আবেগে ভরপুর এই সিনেমাটি নতুন করে দেখার সুযোগ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ প্রকাশ করছেন অনুরাগীরা।



নির্মাতা বলছেন, ভালোবাসা দিবসের ঠিক আগমুহূর্তে পুনর্মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই।

ছবিটির সুরেলা আবহ, মৃদু প্রেমের গল্প ও দুই অভিনয়শিল্পীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগেও আলোচনায় ছিল, এবারও একই উন্মাদনা দেখা যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অনেক দর্শকের কাছেই এটি কেবল একটি সিনেমা নয়, বরং স্মৃতিময় এক অভিজ্ঞতা- যা বড় পর্দায় আবার উপভোগ করার সুযোগ মিলছে দীর্ঘদিন পর।

এসকে/টিএ

মন্তব্য করুন