© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

শেয়ার করুন:
১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচন পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানায়, নির্বাচন পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় সহিংস ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে-বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০ দশমকি ২৬ শতাংশ।

কেএন/টিকে

মন্তব্য করুন