© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুযোগ থাকলে জামাতা আফ্রিদিকে দল থেকে ছেটে ফেলতেন শ্বশুর আফ্রিদি

শেয়ার করুন:
সুযোগ থাকলে জামাতা আফ্রিদিকে দল থেকে ছেটে ফেলতেন শ্বশুর আফ্রিদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সিনিয়র তিন ক্রিকেটারকে একাদশের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। তার মতে, বড় ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হলে দলকে নতুন করে ভাবতেই হবে।

একটি টেলিভিশন আলোচনায় আফ্রিদি সরাসরি ব্যাটার বাবর আজম, পেসার শাহীন শাহ আফ্রিদি ও অলরাউন্ডার শাদাব খানকে বাদ দেওয়ার প্রস্তাব দেন। তার বক্তব্য, একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে কাঙ্ক্ষিত ফল না পেলে বিকল্প পথ খুঁজতে হবে। এক্ষেত্রে সম্পর্কে নিজের জামাতা শাহীন আফ্রিদিকেও বাদ দিতে চান আফ্রিদি।



আফ্রিদি বলেন, 'আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহীন, বাবর ও শাদাব, তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?'

তিনি আরও যোগ করেন, 'আমরা অনেক দিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। প্রত্যেকবার আশা করি বড় ম্যাচে তারা পারফর্ম করবে। তারা সিনিয়র খেলোয়াড়। যদি পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ না দেয়ার কারণ কী?'

ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম সাত বলে করেন পাঁচ রান। বড় ম্যাচে তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা নতুন নয়, তবে এই ম্যাচের পর তা আরও জোরালো হয়েছে।

বল হাতে শাহীন আফ্রিদি ছিলেন ব্যয়বহুল। দুই ওভারে ৩১ রান দেন তিনি, যার প্রতিটি ওভারেই ১৬ রান করে আসে। অন্যদিকে শাদাব খান এক ওভারে ১৭ রান দেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ১৪ রান, যা দলের প্রয়োজন মেটাতে পারেনি।

আরআই/টিকে

মন্তব্য করুন